নড়াইলে মাদক মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মোহাম্মাদ সাইফুল আলম এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামের সাদ্দাম দালাল (৩৩) ও একই গ্রামের রানা হোসেন (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোহাম্মদ আলমগীর সিদ্দিকী।
মামলা থেকে জানা গেছে, ২০১২ সালের ৯ মে নড়াইল সদর উপজেলার মীর্জাপুর ইউনাইটেড কলেজের উত্তর পাশে পুলিশ একটি যাত্রীবাহী গাড়ি তল্লাশির সময় সাদ্দামের কাছে থাকা ব্যাগ থেকে ৪০ বোতল এবং রানার কাছে থাকা ব্যাক্স থেকে ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
মাদক উদ্ধারের ঘটনায় নড়াইল সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে সাদ্দাম দালাল ও রানা হোসেনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক এই রায় ঘোষণা করেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে