
জাতীয় কাব শিশুতে দেশের দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেয়েছে সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নোশাইবা শারমিলি।
আজ রোববার সকাল সাড়ে ৯টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এ সময় দেশের মধ্যে জাতীয় কাব শিশু-২০১৯-এ দ্বিতীয় স্থান অর্জন করায় অতিথিরা তাকে সম্মাননা মেডেল, সার্টিফিকেট ও ১৫ হাজার টাকা মূল্যের প্রাইজমানি দেন।
উপজেলা পৌর সদরের তুলসীডাঙ্গা গ্রামের সন্তান নোশাইবা শারমিলি। তার বাবা ঢাকা শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিন। মা উপজেলার বেগম খালেদা জিয়া কলেজের প্রভাষক জয়গুন নেছা। নোশাইবা শারমিলি বর্তমান কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নোশাইবা শারমিলি বলে, ‘সব সাফল্যের পেছনে পরিবার ও শিক্ষকদের অবদান অপরিসীম। মানবিক বিভাগে লেখাপড়া শেষ করে মানুষের কল্যাণে আইনজীবী হতে চাই।’
কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বলেন, ‘সে অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। স্কুল থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিও পেয়েছে। এ ছাড়া উপজেলা-জেলা বিভাগের সাংস্কৃতিক অঙ্গনেও সফলতা অসামান্য। তার মঙ্গল কামনা করি।’
জাতীয় কাব শিশু প্রথম হয়েছে দক্ষিণ সুরমা সিলেটের খোজারখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিয়া তানজিনা।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে