
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাটিবাহী ট্রলি দুমড়েমুচড়ে চালক নিহত হয়েছেন। পুলিশ ধারণা করছে, কানে হেডফোন থাকায় চালক অসাবধানতাবশত এ দুর্ঘটনার শিকার হন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাবদারপুর রেলস্টেশনের কাছে সোয়াদি রেলগেটে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালকের নাম ভোলা হোসেন (১৯)। তিনি চুয়াডাঙ্গার দর্শনা থানার গহেরপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
সাবদারপুরের স্টেশনমাস্টার গোলাম রসুল নয়ন বলেন, ওই সময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন স্টেশন ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, ওই ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ট্রলিচালক ঘটনাস্থলে মারা যান। এ দুর্ঘটনার কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।
প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন বলেন, ‘ওই সময় আমি রেলগেট পার হচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই ট্রেনের সঙ্গে ট্রলির সংঘর্ষ ঘটে। ট্রলিচালক ভোমরাডাঙ্গা গ্রামের একটি পুকুর থেকে মাটি নিয়ে ইটভাটায় যাচ্ছিল।’
খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা যশোর রেলওয়ে থানার (জিআরপি) উপপরিদর্শক (এসআই) মনিতোষ কুমার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই চালক কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে গাড়ি চালাচ্ছিল। এতে সে অসাবধান হয়ে পড়ে, আর এ ঘটনা ঘটে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে