কুষ্টিয়ার দৌলতপুরে পুকুরে ডুবে ৪ বছর বয়সি দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের হরিণগাছি এলকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই এলাকার খুদা বাক্সের ছেলে নুরাইল হোসেন (৪) ও মিজারুল ইসলামের মেয়ে ফাতেমা খাতুন (৪)। তারা দুইজন আপন চাচাতো ভাই-বোন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশে দুই ভাই-বোন খেলা করছিল। একপর্যায়ে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। সন্ধ্যায় ওই পুকুরে তাদের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে