খুলনা: খুলনা জেলায় উপকূলীয় পাঁচ উপজেলার দুই লাখ মানুষ ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে রয়েছেন। তাঁদের নিরাপদে রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
জেলা প্রশাসক মোহাম্মাদ হেলাল হোসেন আজকের পত্রিকাকে জানিয়েছেন, সাধারণত ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি হয়। সে বিষয়টি মাথায় রেখে উপকূলীয় এলাকায় বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ে প্রাণহানি ও সম্পদের নিরাপত্তার জন্য জেলার উপকূলীয় উপজেলা কয়রায় ১১৮টি, দাকোপে ১২৩টি, ডুমুরিয়ায় ১৯টি, বটিয়াঘাটায় ১৮টি ও পাইকগাছায় পাঁচটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এসব কেন্দ্রের ধারণ ক্ষমতা এক লাখ ৯০ হাজার ৩৭০ জন।
জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, গো-খাদ্য ও শিশু খাদ্য প্রস্তুত রয়েছে। পাঁচ হাজার ৩২০ জন্য স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবিলায় শুকনো খাদ্য ও অর্থ বরাদ্দ করা হয়নি। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। প্রস্তুত রয়েছে ফায়ার ব্রিগেড। এর পাশাপাশি খুলনা জেলায় সব মিলিয়ে ৩৫৮টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হচ্ছে।
গত বছর ঘূর্ণিঝড় আম্পানে খুলনা জেলার দুই লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কয়রা উপজেলার কয়েকটি বেড়িবাঁধ ভেঙে যায়। আম্পানে গাছ পড়ে তিনজনের মৃত্যু হয়। জেলায় প্রায় ২০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে