চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হওয়ার পরদিন নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার আঠারখাদা মাথাভাঙ্গা ঘাট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ উদ্ধার করে।
এর আগে গতকাল বুধবার বেলা ১১টার দিকে পুলিশের ধাওয়া খেয়ে মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন।
জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া কারিগর পাড়ায় জুয়া খেলা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন দৌড় দেয়। দুজনকে আটক করে পুলিশ। এদিকে পুলিশের তাড়া খেয়ে নদীতে ঝাঁপ দেন ভাংবাড়িয়া নতুন পাড়ার মৃত ওদুছদ্দীনের ছেলে টোকন ও কারিগর পাড়ার মৃত সুন্নত আলীর ছেলে নাজিম উদ্দিন। নাজিম উদ্দিন নদী পার হয়ে ওপারে গিয়ে উঠলেও দিনভর টোকনের কোনো সন্ধান পাওয়া যায়নি। এক দিন পর আজ বৃহস্পতিবার নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত আব্দুল আলিম জানান, ভাংবাড়িয়ায় জুয়া খেলা হচ্ছে, এমন সংবাদ পেয়ে হাটবোয়ালিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। অপর দুজন মাথাভাঙ্গা নদীতে ঝাঁপ দেন। একজন নদী থেকে উঠলেও অন্য জন নিখোঁজ ছিল। তাঁকে উদ্ধার করতে ডুবুরি দলকে সংবাদ দেওয়া হলে খুলনা থেকে ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে