
মেহেরপুরের গাংনীতে হৃদয় হোসেন (২৪) হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন রামনগর গ্রামের মো. আজাদ আলীর ছেলে জান্নাত হোসেন (৩৮) এবং একই গ্রামের মো. ছাদিমানের ছেলে বিপুল হোসেন (৪২)।
র্যাব-১২, সিপিসি-৩, মেহেরপুর গাংনী ক্যাম্পের কর্মকর্তা মো. এনামুল হকের গতকাল বৃহস্পতিবার রাতে পাঠানো বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার দুপুরে উপজেলার রামনগর গ্রামের একজন তাঁর ট্রাক্টরটি চরগোয়ালগ্রাম ঈদগাহ মাঠের সামনে দিয়ে চালিয়ে যাচ্ছিলেন। এ সময় ধাক্কা লেগে চরগোয়ালগ্রাম কেন্দ্রীয় গোরস্থানের গেট ভেঙে যায়। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপস-মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে কথা-কাটাকাটি হলে দুই গ্রামবাসীর মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এ সময় জান্নাত, বিপুলসহ কয়েকজন হৃদয়কে ব্যাপক মারধর করে। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় নিহত হৃদয়ের বাবা বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়ার দৌলতপুর থানার মশাউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি জান্নাত হোসেন ও ২ নম্বর আসামি বিপুল হোসেনকে গ্রেপ্তার করে। দুজনকেই গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে