
কুষ্টিয়া শহরে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এন এস রোডের মোগল কুইজিন রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী কর্মকর্তার নাম মোছা. ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার। ইসলামী বিশ্ববিদ্যালয়ের তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম আজকের পত্রিকাকে বলেন, রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যে তাঁর মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল।
কুষ্টিয়া মডেল থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, একজন নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর শোনার পরেই হাসপাতালে এসেছি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে