
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়া পৌরসভার সার্ভেয়ার আব্দুল মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে কুষ্টিয়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের বাড়াদি ফকিরপাড়া এলাকায় নিজবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার মৃত আনোয়ার প্রামাণিকের ছেলে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলায় আহত ইয়ামিন আলী নামের এক যুবকের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মান্নান। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে মাঠে সক্রিয় ছিলেন মান্নান। ৫ আগস্টের পর তাঁর বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি আত্মগোপনে চলে যান। কিছু দিন পলাতক থাকার পর আবার কুষ্টিয়া পৌরসভার দাপ্তরিক কাজে যোগ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে লাঠি হাতে মান্নানের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারের দাবি জোরালো হয়। গ্রেপ্তার এড়াতে মান্নান ১৬ এপ্রিল পৌরসভা থেকে বের হয়ে আর অফিসে যাননি।
ওসি জানান, হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল মান্নান। দুপুরে তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে