
ভাড়া বাসায় থাকতেন পল্লী বিদ্যুতের দুজন মিটার রিডার। শীতের প্রস্তুতির জন্য কম্বল পরিষ্কার করে তারের ওপর শুকাতে দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেলেন তাঁরা। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কামান্না গ্রামে।
নিহতরা হলেন রাজবাড়ীর পাংশা উপজেলার রাজ্জাক সর্দারের ছেলে আসাদ সর্দার (২০) ও মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিবরামপুর গ্রামের শামীমুল হকের ছেলে এনামুল হক (২৫)। তাঁরা কামান্না গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের বাসায় ভাড়া থাকতেন। স্থানীয় পল্লী বিদ্যুতের হাটফাজিলপুরের সাব জোনাল অফিসে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঠাকুর দাস মণ্ডল বলেন, ‘এ বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করা হবে। যদি তাঁদের পরিবার মরদেহ চায় তাহলে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে তা হস্তান্তর করা হবে।’
কামান্না গ্রামের বাসিন্দা মমতাজ বেগম বলেন, ‘আজ সকালে আমার ভাতিজি আমাকে বলে দুজন লোক মরে রয়েছে বাড়ির উঠানে। এরপর এসে দেখি বিদ্যুতের তারে কম্বল নাড়া আছে আর উঠানে দুজন লোক পড়ে আছে। তাঁরা শীতের জন্য কম্বল পরিষ্কার করে নেড়ে দিচ্ছিলেন।’
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জি এম মো. ইমদাদুল ইসলাম বলেন, ‘ভাড়াবাড়ির উঠানে বিদ্যুতের পুরোনো তারে কম্বল শুকাতে দেওয়ার সময় বাড়ির সাইড লাইনের বিদ্যুতের তার উঠানের তারটির সঙ্গে লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে আমাদের দুজন মিটার রিডার মারা গেছেন।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে