যশোরের বেনাপোল সীমান্তের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ১৭ হাজার টাকার জাল নোটসহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রোববার ভোরে তাঁদের আটক করা হয়।
আটক যুবকেরা হলেন বেনাপোল পোর্ট থানার পাটবাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে আলমগীর হোসেন ও একই গ্রামের নাসির উদ্দিনের ছেলে সাব্বির হোসেন।
যশোর ৪৯-ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমড়াখালী চেকপোস্টের টহল দল বেনাপোল থেকে যশোরগামী একটি মোটরসাইকেল তল্লাশি করে। এ সময় তাঁদের কাছে থাকা ব্যাগের মধ্য থেকে ১৭ হাজার টাকার জাল নোট পাওয়া যায়। এ সময় অভিযুক্ত দুজনকে আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে বলে স্বীকার করেন। এ ছাড়া জাল নোট ব্যবসায় ব্যবহৃত দুটি মোবাইল ও মোটরসাইকেল জব্দ করা হয়। যার মোট বাজার মূল্য ১ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা। জব্দ জাল নোটসহ তাঁদের শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে