নড়াইলে নাশকতা ও ভাঙচুরের মামলায় সাবেক দুই ইউপি চেয়ারম্যানসহ কালিয়া উপজেলা ও নড়াগাতী থানা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ৩৫ নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে আসামিরা পৃথক আদালতে হাজির হলে বিচারক মেহেদী হাসান ও সাবরিনা চৌধুরী তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৪ সালের ১০ ডিসেম্বর কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনাসহ নড়াগাতী এলাকার নাশকতার পৃথক তিনটি মামলায় আসামিরা আদালতে হাজির হন।
কারাগারে প্রেরণ করা আসামিরা হলেন কালিয়া উপজেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোল্যা মোকাররম হোসেন হিরু, মাউলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফিরোজ আহম্মেদ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সদস্য হাসিবুল আলম উজ্জ্বল, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুরসালিন খন্দকার, পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম সিকদার, কালিয়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা, উপজেলা ওলামা লীগের সভাপতি রফিকুল ইসলাম, বাবরা হাচলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ, ৫ নম্বর ওয়ার্ড কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি টুকু শেখ, উপজেলা ছাত্রলীগ নেতা প্রান্ত শেখসহ ৩৫ নেতা-কর্মী।
নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান পিকুল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিরা আদালতে হাজির হলে বিচারক জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে প্রেরণ করেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে