
সাতক্ষীরার পাটকেলঘাটায় বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সময় তৈলকুপি গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিঠুন দাস (২০) পাটকেলঘাটা থানার তৈলকুপি গ্রামের হরেন্দ্র নাথ দাসের ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।
প্রতিবেশী শংকর কুমার দাস জানান, কাজ শেষে গোসলের পর ভেজা গামছা শুকানোর জন্য বিদ্যুতের তারের ওপর দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি আহত হয়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাটকেলঘাটা নিয়ে যাওয়ার সময় পথেই তাঁর মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে