
সাতক্ষীরা পাটকেলঘাটার কুমিরায় ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার বলছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে এ ঘটনা ঘটতে পারে, সে বিষয়ে জানেন না তাঁরা।
এদিকে পরিবার থেকে কারও বিরুদ্ধে অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
গতকাল মঙ্গলবার ভোররাতে নিজ বাড়ির বারান্দা থেকে আব্দুল করিমের (৮০) মরদেহ উদ্ধার করা হয়। তিনি কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা এবং পাটকেলঘাটা থানার গৌরীপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে কুমিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বেশ কিছুদিন আগে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপারেশন করিয়েছিলেন। গতকাল মঙ্গলবার ভোররাতে সবার অজান্তে ঘরের বারান্দায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পারিবারিকভাবে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে