চুয়াডাঙ্গা: এখন থেকে ভূমি উন্নয়ন কর অনলাইনে দেওয়া যাবে। চুয়াডাঙ্গাসহ সারা দেশের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী জুলাই থেকেই পুরোদমে অনলাইনে ভূমি কর আদায় কার্যক্রম শুরু হবে। জনগণের হয়রানি লাঘব, অনিয়ম দুর্নীতি বন্ধ ও সরকারি রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনতে ভূমি মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য ভূমি মন্ত্রণালয় একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে ভূমি কর প্রদান করতে পারবেন। অনলাইনে ভূমি কর প্রদান করতে হলে ভূমির মালিককে প্রথমে নিবন্ধন করতে হবে।
চুয়াডাঙ্গা পৌর ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী আতিকুল হক জানান, সারা দেশে অনলাইন ভিত্তিক ভূমি উন্নয়ন কর পরিশোধ সংক্রান্ত ভাটা এন্ট্রি কার্যক্রম চলমান। সকল ভূমি মালিকগণকে তাদের- ১. মোবাইল ফোন নম্বর। ২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ৩. পাসপোর্ট সাইজের ০১ (এক) কপি ছবি। ৪. নামজারি খতিয়ানের ফটোকপি/সর্বশেষ খতিয়ানের কপি এবং ৫. সর্বশেষ ভূমি উন্নয়ন কর পরিশোধের দাখিলার কপি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যোগাযোগ করে ভূমির মালিকানা সংক্রান্ত তথ্য অনলাইনে এন্ট্রি দেওয়া নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অথবা নিজ নিজ ইউনিয়ন/পৌর ভূমি অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ভূমি উন্নয়ন কর (খাজনা) দাবি একবার নির্ধারণ হলে সংশোধন করা সহজে সম্ভব হবে না। তাই নির্ভুল দাবি নির্ধারণের স্বার্থে ওই কার্যক্রমে ভূমির মালিকগণের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য।
অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য যা করতে হবে:
ঘরে বসেই ভূমি মালিক (www.land.gov.bd) / (www.idtax.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করে ক) মোবাইল নম্বর খ) ন্যাশনাল আইডি কার্ড নম্বর ও গ) জন্ম তারিখ লিখলে আপনার মোবাইল ফোনে একটি ৬ ডিজিট এর otp কোড যাবে। মোবাইল ফোনে প্রাপ্ত কোড লিখে পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার নিবন্ধন সম্পন্ন হবে। নিবন্ধন সম্পন্ন হলে আপনি আপনার প্রোফাইল এর জন্য একটি পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে লগইন করতে পারবেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে