
যশোরের মনিরামপুরে ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তাতে যাত্রীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে যশোর-চুকনগর সড়কের চিনাটোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ইশতিয়াক ইবনে জামান বলেন, ‘ভোরে ফজরের নামাজ পড়ে চিনাটোলা বাজারে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ যশোরের দিক থেকে আসা সাতক্ষীরাগামী দ্রুতগতির একটি বাস আমাদের পার হয়ে সামনে যেতেই বিকট শব্দ হয়। সামনে তাকিয়ে দেখি বাসটি রাস্তার পূর্ব পাশের পাকা দোকানের শাটার ভেঙে ভেতরে ঢুকে পড়েছে। যাত্রীরা চিৎকার-চেঁচামেচি করেছে। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা আসার আগেই আমরা সাত-আটজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। কয়েকজন যাত্রীর শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে।’
ইশতিয়াক আরও বলেন, ‘ধারণা করছি, চালক ঘুমিয়ে ঘুমিয়ে বাস চালাচ্ছিলেন। বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে দোকানে ঢুকে পড়ে।’
মনিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ৯ জন যাত্রীসহ স্থানীয় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। ঘটনাস্থলে কারও মৃত্যু ঘটেনি। দোকানের ভেতর থেকে বাস বের করার কাজ চলছে।’
মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুর রহমানের বরাত দিয়ে হাসপাতালের ওয়ার্ডবয় আশিস বিশ্বাস বলেন, চিনাটোলা বাজারে বাস দুর্ঘটনায় সাতজনকে হাসপাতালে আনা হয়েছে। তাঁদের মধ্যে মনিরা খাতুন (২০) ও ইউসুফ আলী (১৯) নামের দুজন ভর্তি আছেন। আর ইয়াসিন (৩৫), আল আমিন (২৬), রেহেনা পারভিন (২৩), লিটন হোসেন (৩০), আব্দুল মান্নান নামে পাঁচজন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী আজকের পত্রিকাকে বলেন, চালক ঘুমিয়ে পড়ায় যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি উদ্ধারের কাজ চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে