
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার বলেছেন, বনজীবীদের মানসিক উন্নতির দরকার আছে। সুন্দরবনের ওপর নির্ভরশীলতা কমাতে হবে। তাঁদের বিকল্প কর্মসংস্থানে যুক্ত হতে হবে।
আজ শুক্রবার কাশিয়াবাদ স্টেশন চত্বরে বাঘ সংরক্ষণ প্রকল্পের আয়োজনে ভিটিআরটি ও সিপিজি সদস্যদের অংশগ্রহণে বাঘ সংরক্ষণে সমন্বয়ে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।
বনজীবীদের উদ্দেশে উপমন্ত্রী আরও বলেন, ‘সারা দেশ উন্নত হচ্ছে, আপনারা কেন এখনো জেলে থাকবেন? পেশা বদলাতে হবে, সন্তানদের মানুষ করতে হবে। অনেক কিছু করার মতো কাজ রয়েছে। সেসব পেশায় নিয়োজিত হতে হবে।’
উপমন্ত্রী বলেন, ‘সুন্দরবনকে ভালোবাসতে হলে প্রতিটি গাছ ও প্রাণীকে ভালোবাসতে হবে। বাঘ সুন্দরবন সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাঘ রক্ষা করতে হবে। বন্য শূকর ও হরিণ পর্যাপ্ত পরিমাণে থাকলে বাঘ এলাকায় আসে না। বাঘ খাদ্যের অভাব না হলে বন ছেড়ে লোকালয়ে আসে না। বাঘ সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে।’
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কয়রা-পাইকগাছার সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু।
এতে শুভেচ্ছা বক্তব্য দেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের ডিএফও ড. আবু নাসের মোহসীন হোসেন। কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মণ্ডল ও বানিয়াখালী স্টেশন কর্মকর্তা মো. আবু সাঈদ অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, সুন্দরবন পূর্ব বন বিভাগের ডিএফও কাজী মুহা. নুরুল করিম, খুলনা ডি-সার্কেলের সিনিয়র পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, মহারাজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউছুফ আলী, নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. তানজিলুর রহমান প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে