
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারী অভিযোগে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা বলে বিজিবি জানিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সামনে একটি যাত্রীবাহী বাস গতিরোধ করে স্বর্ণের বারগুলো জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের রফিকুল ইসলাম (৪২) ও কুমিল্লা দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের লিটন খান (২৬)।
নাজমুল হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর মাধ্যমে স্বর্ণ চোরাচালান হবে। আমাদের আভিযানিক দল চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরোজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নিয়ে গাড়িটিকে শনাক্ত করে। বেলা ১টার দিকে বাসটি চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন সদরের সামনে পৌঁছালে সেটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। স্বর্ণ চোরাকারবারি সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটকের পর দেহ তল্লাশি করা হয়। তাঁদের কাছে বিশেষভাবে লুকানো অবস্থায় ২ কেজি ৪১১ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৯৩ লাখ টাকা।
বিজিবি কর্মকর্তা নাজমুল হাসান আরও বলেন, জব্দ সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা করা হবে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করে আটক ব্যক্তিদের পুলিশে সোপর্দ করা হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে