
নৌকা ও ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সভা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল ও পানি উন্নয়ন বোর্ড মাঠসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।
১৪৪ ধারার ঘোষণাপত্রে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিকেলে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী মহুল শহরের ওয়াজির আলী স্কুল মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা ডাকেন। একই সময়ে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নির্বাচনী জনসভা আহ্বান করেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এতে শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দেয়। ফলে এ ১৪৪ ধারা জারি করে তাঁদের সভা-সমাবেশ, মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়।
ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২১ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে