বাগেরহাটে দুই জেএমবি সদস্যকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বিকেলে বাগেরহাট যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক মো. খুরশীদ আলম আসামিদের উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন তিনি।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সারুলিয়া গ্রামের মো. আকবর আলী (৩৩) ও বরগুনা জেলার বান্দর গাছিয়া গ্রামের মেহেদী হাসান ওরফে আবীর (৪২)।
মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালের অক্টোবরে মোল্লাহাট উপজেলা থেকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত থাকার অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে র্যাব। ২৭ অক্টোবর র্যাব-৬ খুলনার উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দেন।
বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক দিলীপ সরকার বলেন, ‘আসামিদের উপস্থিতিতে আদালত এই রায় দিয়েছেন। আমরা আসামিদের কারাগারে পাঠিয়েছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে