ঝিনাইদহের মহেশপুর উপজেলায় এক ব্যক্তিকে দংশনের পর সাপটিকে মেরে হাসপাতাল নিয়ে আসেন এক ব্যক্তি। এ সময় সাপটি রাসেলস ভাইপার বলে নিশ্চিত হয়ে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামে গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তিনি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে কুদ্দুস খান (৫৫) চিকিৎসাধীন আছেন। তিনি পেশায় কৃষক।
কুদ্দুস খান বলেন, ‘গতকাল সন্ধ্যায় বাড়ির পাশে ইছামতী নদীতে মাছ ধরছিলাম। এ সময় আমার বাঁ পায়ে সাপে কামড় দেয়। আমার হাতে থাকা মাছ ধরার চাবুক দিয়ে সাপটা মেরে ফেলি। এ ছাড়া পাশে থাকা পটোলখেতে থাকা দড়ি দিয়ে পা বেঁধে বাসায় ফিরে আসি।’
তিনি আরও বলেন, ‘এরপর মহেশপুর ও জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করলে তাদের কাছে সাপে কাটা কোনো অ্যান্টিভেনম নেই বলে জানান। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে যশোর হাসপাতালে ভর্তি হই। রাত ৪টার দিকে অ্যান্টিভেনম দেওয়া হয়।’
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক সাজ্জাদুল করিম বলেন, ‘গভীর রাতে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটা দেখে রাসেল ভাইপার বলে চিহ্নিত করি। সেই হিসেবে তাঁকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। তারপরও আক্রান্ত স্থানে ক্ষত সৃষ্টি হয়েছে। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে