রাত পোহালেই দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট। যশোর-৪ আসনে ইতিমধ্যে ভোটের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এবার আসনটিতে ১৪৯টি ভোটকেন্দ্রে ৯৯৮টি কক্ষে ভোটাধিকার প্রয়োগ করবেন চার লাখ ৩৩ হাজার ৮৩৮ জন। এরই মধ্যে এবার নতুন ভোটার হয়েছেন ৪৬ হাজার ৮৪৭ জন।
যশোর-৪ (অভয়নগর–বাঘারপাড়া ও সদর উপজেলার একাংশ) আসনে নৌকা প্রতীকের প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল। মূলত তাঁকে ঘিরে ভোটের মাঠের প্রচার জমে ওঠে। এ ছাড়া মাঠে রয়েছেন আরও পাঁচ প্রার্থী।
তাঁরা হলেন–স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রণজিৎ কুমার রায় (ঈগল), জাতীয় পার্টির (লাঙল) জহুরুল হক, বিএনএমের সুকৃতি কুমার মণ্ডল (নোঙর), তৃণমূল বিএনপির এম সাব্বির আহমেদ (সোনালী আঁশ) এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী ইউনুছ আলীর (মিনার)। এদের মধ্যে রনজিত রায় ও সুকৃতী মণ্ডল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মোট চার লাখ ৩৩ হাজার ৮৩৮ ভোটারের মধ্যে এবার নতুন ভোটার ৪৬ হাজার ৮৪৭ জন। সব মিলে পুরুষ ভোটার দুই লাখ ১৬ হাজার ৭৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ১৭ হাজার ৩৬ জন। অভয়নগরে তিন ও বাঘারপাড়ায় একজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।
উপজেলা ভিত্তিক হিসাবে অভয়নগরে দুই লাখ ১৫ হাজার ৪৬৬ জন, বাঘারপাড়ায় এক লাখ ৮৭ হাজার ১১২ জন ও বসুন্দিয়া ইউনিয়নে ৩১ হাজার ২৬৮ জন ভোটার।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে