
বাগেরহাটের মোংলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হেমায়েত সরদার (৫৫)। আজ রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা ওই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান।
ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী জানান, উপজেলা সোনাইলতলা ইউনিয়নে বাসিন্দা হেমায়েত সরদার শিশুটিকে (মেয়ে) কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর তাঁর বাড়ির বাথরুমে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটি অসুস্থ হয় এবং বাথরুমের পাশে পড়ে থাকে। পরে শিশুর মা তাকে খুঁজতে গিয়ে হেমায়তের বাথরুমের সামনে পান। সেখান থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বুলেট সেন বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
এ ঘটনা জানাজানি হলে ধর্ষক হেমায়েত সরদারকে এলাকাবাসী ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রামবাসী ধরে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিকে আগামীকাল বাগেরহাট আদালতে পাঠানো হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩১ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে