যশোরের অভয়নগরে সিডল টেক্সটাইল মিলের মেশিনে আটকা পড়ে শ্রমিক আল আমিন গাজীর (২১) মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোররাতে এই ঘটনা ঘটে।
নিহত আল আমিন অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের ধোপাদী গ্রামের ধোপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে।
শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান। তিনি বলেন, ‘মেশিনে আটকা পড়ে নিহত হওয়া শ্রমিকের মরদেহ আজ সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। এরপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
প্রত্যক্ষদর্শী শ্রমিক তরিকুল ইসলাম জানান, গতকাল মধ্যরাতে দুটি ফিনিশার কার্ড মেশিনে মেরামতের কাজ করছিলেন তিনি। আজ ভোরের দিকে চলমান একটি ফিনিশার কার্ড মেশিনে বিকট শব্দ হয়। এ সময় তিনি ওই মেশিনের কাছে গিয়ে দেখেন আল আমিন মেশিনের ভেতরে আটকে পড়েছেন। দ্রুত মেশিন বন্ধ করে আল আমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সিডল টেক্সটাইল মিলের সিবিএ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে