
যশোরের অভয়নগরে ঈদের নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক কিশোর নিহত হয়েছে। তার নাম নাজমুল মোল্যা। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে দুর্ঘটনাটি ঘটে।
নাজমুল মোল্যা উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মো. নাজিম মোল্যার ছেলে। সে সিদ্ধিপাশা ইনস্টিটিউশন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
জানা গেছে, সকালে সোনাতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয় নাজমুল। বাড়ি থেকে বের হয়ে ইউনিয়নের নাউলী গ্রামের কাছাকাছি গেলে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। তাকে পাশের ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে