
নড়াইলের কালিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আবু তালেব শেখ (৬৩) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে আটজন আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার পিরোলী ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামের লস্করবাড়ির গেট-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতে টুকু লস্কর ও তাঁর ভাই আলাউদ্দিন লস্করের দোকানে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। এ ছাড়া অপর একটি দোকানে ভাঙচুর চালানো হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে রোববার সন্ধ্যায় জামরিলডাঙ্গা গ্রামের আকরাম শেখ ও প্রতিপক্ষ আহমেদ লস্করের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালান। একপর্যায়ে আকরাম শেখ পক্ষের সমর্থক আবু তালেবকে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। দলীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আবু তালেব শেখের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। নিহতের স্বজনেরা মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে