চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১৫ কোটি টাকার মাদক আইস বা ক্রিস্টাল মেথ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার ফুল বাজারের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এই নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিমুস শহীদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তারা তথ্যপ্রযুক্তি ও বিজিবি সেল থেকে বিশেষ তথ্যের ভিত্তিতে জানতে পারে, যশোর-মহেশপুর-দর্শনা রুটের একটি যাত্রীবাহী বাসে করে মাদকের বড় চালান পাচার করা হবে। বাসটি যশোর থেকে দর্শনার দিকে যাবে।
এই তথ্যের ভিত্তিতে আজ বেলা ২টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) একটি বিশেষ টহল দল দুই ভাগে বিভক্ত হয়ে জীবননগর উপজেলার বাঁকা ব্রিক ফিল্ডের ফুল বাজারের সামনে এবং আরেকটি দল মহেশপুর-জীবননগর সড়কে অবস্থান নেয়।
এ সময় টহল দলের সামনে দিয়ে শাপলা পরিবহন নামের গাড়িটি অতিক্রম করলে তারা দ্বিতীয় টহল দলকে জানায়। পরে জীবননগর ফুলের বাজারের সামনে ওই বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়।
তল্লাশির সময় বাসের ভেতরে প্লাস্টিকের ব্যাগের মধ্যে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কার্টুন জব্দ করা হয়। পরে জব্দকৃত কার্টুনটি থেকে ৩ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে