
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শুক্রবার সকালে ঘুমের মধ্যে তাঁর মৃত্যু হয়।
শাহাবুদ্দিন তালুকদার ছেলে মাহমুদ হাসান শুভ বলেন, ‘সাহ্রি খেয়ে ফজরের নামাজ পড়ে বাবা ঘুমিয়ে পড়েন। সকালে তাঁকে ডাকলে তিনি সাড়া দেননি। পরে দেখি বাবা আর নেই।’
আজ বিকেলে মোরেলগঞ্জ উপজেলা সদরের সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজ মাঠে শাহাবুদ্দিন তালুকদারের জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন, মোরেলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চু, মোরেলগঞ্জ পৌর মেয়র তালুকদার মনিরুল হক মনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শাহাবুদ্দিন তালুকদার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।
পেশাজীবনে শাহাবুদ্দিন তালুকদার সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অনেক দিন ধরে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তিনি মোরেলগঞ্জ ইউনিয়নের দুবারের নির্বাচিত চেয়ারম্যান। এ ছাড়া বাগেরহাট জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে