
কুষ্টিয়ায় বিভিন্ন সময় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য প্রায় ৭৪ কোটি ৩১ লাখ টাকা।
আজ সোমবার জেলার মিরপুরে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিকভাবে এগুলো ধ্বংস করা হয়। এর মধ্যে ছিল ভারতীয় মদ, ফেনসিডিল, গাঁজা, এলএসডি, ক্রিস্টাল মেথ, হেরোইন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা, যৌন উত্তেজক ট্যাবলেট, বিড়িসহ নানা মাদক। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্তপথে ভারত থেকে পাচার হয়ে আসা এসব মাদক জব্দ করা হয়।
ধ্বংসের সময় উপস্থিত ছিলেন বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমানসহ বিজিবি ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব বলেন, ‘গত এক বছরে আমাদের যে টহল ও সক্রিয়তা বেড়েছে, সেই পরিপ্রেক্ষিতে মাদক ধ্বংসের পরিমাণ আরও বাড়বে। গত বছর ২৫ কোটি টাকার মাদক ধ্বংস করা হয়েছিল। এ বছর ধ্বংস করা হয়েছে ৭৫ কোটি টাকার মাদক।’
মাদক নিয়ন্ত্রণের বিষয়ে বিজিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের অন্যতম কাজ হবে মাদকের চাহিদা কমানো এবং সমাজে সচেতনতা বৃদ্ধি করা। আমাদের সন্তানদের খোঁজখবর রাখতে হবে। প্রতিটি ক্ষেত্র থেকে মাদককে না বলতে হবে।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে