যশোরের মনিরামপুরের এক ইউনিয়ন যুবলীগের সভাপতিকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে। প্রতিবেশীর সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে তাঁর ওপর হামলা হয়েছে বলে দাবি স্বজনদের।
গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোবারকপুর গ্রামে ঘটনাটি ঘটে।
যুবলীগের নেতার নাম ইমরান খান পান্না (৪২)। তিনি মোবারকপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান খানের ছেলে। ইমরান খান উপজেলার চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি।
এদিকে আটক দুজন হলেন একই গ্রামের শাহিন খান বাবু ও সাব্বির হোসেন।
ইমরান খানের বড় ভাই ফিরোজ খান আজকের পত্রিকাকে বলেন, ‘সোমবার রাত সাড়ে ৮টার দিকে মশ্মিমনগরে ফুপাতো ভাইয়ের সঙ্গে দেখা করতে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন পান্না। বাড়ি থেকে কিছুটা দূরে একটি ফাঁকা মাঠে মুখোশধারী সাত-আট জন তাঁর গাড়ি আটকায়। পরে তারা পান্নাকে রাস্তার নিচে পাটখেতে নিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পান্নার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলাকারীরা ধারাল অস্ত্র দিয়ে তাঁর কপালের বাঁ পাশে ও ডান পায়ের হাঁটুতে কুপিয়ে জখম করেছে।’
ফিরোজ খান আরও বলেন, ‘হামলাকারীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। তবে পান্না সবাইকে চিনতে পেরেছে। জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে আমাদের পুরোনো বিরোধ। সেই সূত্র ধরে পান্নার ওপর হামলা হয়েছে।’
এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘ঘটনার পরপরই থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে দুজনকে আটক করেছে। জমি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে