কেশবপুরে জলাবদ্ধতা

যশোরের কেশবপুরে জলাবদ্ধতার কারণে উপজেলার সাতটি ইউনিয়নের ২ হাজার ৫০ হেক্টর জমিতে হচ্ছে না বোরো আবাদ। গত বর্ষা মৌসুমে টানা বৃষ্টি ও নদ-নদীর উপচে পড়া পানিতে এলাকার মাঠঘাট জলাবদ্ধ হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা।
জানা গেছে, কৃষকেরা ওই সব জমিতে বোরো ধান আবাদ করতে না পারায় ১২ হাজার ৩০০ টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন। এতে ৩২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা ক্ষতি হচ্ছে কৃষকদের। এ ছাড়া এলাকায় গোখাদ্যেরও (বিচালি) সংকট দেখা দেবে।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ৪২৫ হেক্টরে। তার মধ্যে অর্জিত হয়েছে ১২ হাজার ৭৯০ হেক্টরে। জলাবদ্ধতার কারণে উপজেলার মজিদপুর ইউনিয়নে ২২৪ হেক্টর, বিদ্যানন্দকাটিতে ১২৫ হেক্টর, কেশবপুর সদরে ১১৫ হেক্টর, মঙ্গলকোটে ১৫ হেক্টর, পাঁজিয়ায় ৪৭০ হেক্টর, সুফলাকাটিতে ১ হাজার ৫০ হেক্টর ও গৌরীঘোনা ইউনিয়নে ৫১ হেক্টর জমিতে এবার বোরো আবাদ হচ্ছে না। যে কারণে কৃষি অফিসের লক্ষ্যমাত্রাও অর্জিত হয়নি।
উপজেলার বাগদহা গ্রামের কৃষক মশিয়ার রহমান বলেন, ‘বাগদহা বিলে গত বছর বোরো আবাদ হয়েছিল। জলাবদ্ধতার কারণে আমি এবার ৫ বিঘা জমিতে বোরো আবাদ করতে পারিনি। বিলের তিন ভাগের দুই ভাগ এখনো জলাবদ্ধ রয়েছে।’
২৭ বিল বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক বাবর আলী গোলদার আজকের পত্রিকাকে বলেন, নদ-নদী পলিতে ভরাট হওয়ায় এলাকায় জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হয়ে পড়ছে। যে কারণে ভবদহ অঞ্চলের কেশবপুর উপজেলার সুফলাকাটি, পাঁজিয়া ও গৌরীঘোনা ইউনিয়নে জলাবদ্ধতা কারণে ৭০-৮০ ভাগ জমিতে এবার বোরো আবাদ হচ্ছে না।
তিনি আরও বলেন, নদ-নদী খননের পাশাপাশি ভবদহ অঞ্চলের যেকোন একটি বিলে টাইডাল রিভার ম্যানেজমেন্ট (টিআরএম) চালু করা না হলে প্রতিবছর জলাবদ্ধতা আরও বৃদ্ধি পাবে। কৃষক এভাবে বোরো আবাদ থেকে বঞ্চিত হতে থাকলে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। এভাবে জলাবদ্ধতা বৃদ্ধি পেতে থাকলে একসময় জলাবদ্ধ অঞ্চলের মানুষ এলাকা ছাড়তে বাধ্য হবেন।
এ বিষয়ে পাঁজিয়া ইউনিয়নের বাগডাঙ্গা এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বৈদ্যনাথ সরকার বলেন, জলাবদ্ধতার কারণে বাগডাঙ্গা-মনোহরনগর বিলে বোরো আবাদ হচ্ছে না। এখনো গ্রামের কিছু কিছু মানুষের বাড়ি জলাবদ্ধ রয়েছে।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার আজকের পত্রিকাকে বলেন, জলাবদ্ধতার কারণে এবার উপজেলার সাতটি ইউনিয়নে ২ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ হচ্ছে না। এ কারণে কৃষকেরা ১২ হাজার ৩০০ টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন। জলাবদ্ধ না থাকলে ওই সব জমিতে ৩২ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকার ধান উৎপাদন করা সম্ভব হতো।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে