সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটায় এক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ও দুপুর ১২টার দিকে কুমিরা বাসস্ট্যান্ড ও কদমতলায় দুর্ঘটনা দুটি ঘটে।
দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সংগীত পরিচালক কণ্ঠশিল্পী আবু আফসান রোজ বাবু ও প্রাইভেটকারচালক মোয়াজ্জেম হোসেন। আহত আরেকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত তিনজনই সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছে পাটকেলঘাটা থানা-পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারযোগে সাতক্ষীরা থেকে খুলনার দিকে যাচ্ছিলেন রোজ বাবু। পথে কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় গেলে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে রোজবাবু ও চালক আহত হন।
এদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কের কুমিরা কদমতলায় খুলনাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের সংঘর্ষ হয়। তাতে প্রাইভেট কারের এক যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে জানতে চাইলে চুকনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকাত হোসেন বলেন, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে