কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নিজ ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আজ সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সাধারণ সভা শেষে এ কথা জানানো হয়।
জানা যায়, ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার ভোগান্তি ও দীর্ঘসূত্রতার কারণে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির শিক্ষার্থী ভর্তির পক্ষে দাবি করেন। সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে দুটি সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত দুটি হলো-নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়া ও আগামী ২১ মার্চের মধ্যে একাডেমিক কাউন্সিল ডেকে নতুন বর্ষের ভর্তির কার্যক্রম শুরু করতে হবে।
আরও জানা যায়, দাবি দুটি নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে ১১ মার্চ উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামকে চিঠি দেওয়া হবে। চিঠি পাওয়ার পরেও যদি আগামী ২১ মার্চের মধ্যে ভর্তির কার্যক্রম শুরু না করে, তাহলে পরবর্তী করণীয় নির্ধারণের ক্ষমতা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটিকে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার আজকের পত্রিকাকে বলেন, ‘গুচ্ছ প্রক্রিয়ায় যে আশা নিয়ে শুরু হয়েছিল তার প্রতিফলন ঘটেনি। তাই আমরা এ পদ্ধতি থেকে সরে এসে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।’
উল্লেখ্য, এর আগেও শিক্ষক সমিতি গুচ্ছের বিপক্ষে অবস্থান নিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার দাবি করে। কিন্তু শেষ পর্যন্ত প্রশাসনের চাপে এ দাবি থেকে সরে দাঁড়ায়।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে