
সন্ত্রাস বিরোধী দমন আইনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৃথক অভিযানে গাংনী শহরের নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ খালেক (৫৯) এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম শফিকুল আলম (৬৪)।
সিপিসি-৩ মেহেরপুর, র্যাব-১২ সূত্র জানায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এবং ধ্বংসাত্মক কার্যকলাপ করার জন্য পরিকল্পনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকদের মামলা নম্বর-১১, তারিখ ১৯ আগস্ট ২০২৪ সন্ত্রাস বিরোধী দমন আইন ২০০৯ (সংশোধনী ২০১৩) ধারা ৬ (২) / ১০ / ১১ / ১২ / ১৩ মূলে গ্রেপ্তার দেখিয়ে গাংনী থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার দুজনকে মেহেরপুর আদালতের প্রেরণ করা হয়েছে।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে