মাগুরায় নোমান মণ্ডল (৪১) নামের এক মোটর শ্রমিকনেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মঘী ইউনিয়নের জাগলা এলাকার চারা বটতলা জামে মসজিদসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নোমান মণ্ডল মাগুরা পারলা গ্রামের দক্ষিণপাড়ার মৃত আক্কাস মণ্ডলের ছেলে। তিনি মাগুরা বাস-মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক ছিলেন।
নিহতের স্বজনেরা জানান, নোমান বিভিন্ন সময় ট্রাক, বাস থেকে শুরু করে মোটরসাইকেলে ভাড়া নিয়ে যাত্রী আনা-নেওয়া করতেন। গতকাল রাত ৩টার দিকে মোবাইল ফোনে কল এলে জানতে পারেন নোমান জাগলা এলাকায় এবং তিনি অসুস্থ। পরিবারের সদস্যরা ভোরে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নোমানের নিথর দেহ তাঁর মোটরসাইকেলের পাশে পড়ে আছে। পরে তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ নোমানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রেখেছি। ময়নাতদন্ত শেষে কারণ জানা যাবে। এ বিষয়ে পরিবারে অভিযোগ দিলে মামলার প্রস্তুতি নেওয়া যাবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে