মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের নামে নাশকতার মামলা দেওয়া হয়েছে। পরে বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়।
এর আগে সোমবার রাতে উপজেলার গোপালনগর গ্রামের মোশারফের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা ব্যক্তিরা হলেন—মুজিবনগর উপজেলা জামায়াতের আমির খানজাহান আলী (৪১) ও জামায়াতের রোকন হাবিবুর রহমান (৩৭)। বিষয়টি নিশ্চিত করেছেন মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল।
ওসি বলেন, গোপালনগর গ্রামে মোশারফ নামে এক ব্যক্তির বাড়িতে জামায়াতের গোপন বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় খানজাহান ও হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সদস্যরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থল থেকে চাঁদা আদায়ের রশিদ ও বিপুল পরিমাণ বই উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুজিবনগর থানায় নেওয়া হয়েছে। তাঁদের নামে নাশকতার মামলা দেওয়া হয়েছে। পরে বিকেলে তাঁদের আদালতে নেওয়া হয়।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে