পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে প্রজনন মৌসুমে কাঁকড়া শিকারের অভিযোগে আটক আট জেলেকে বন আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ভোরে সুন্দরবনের কালিরখাল নামীয় এলাকা থেকে তাদের আটক করে বুড়িগোলীনি স্টেশনের বনকর্মীরা। এ সময় জেলেদের কাছ থেকে চারটি নৌকাসহ ৩০০ কেজি কাঁকড়াসহ শিকারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
জেলে আটকের সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বন আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত কাঁকড়া সুন্দরবনের নদীতে অবমুক্ত করা হয়।’
আটক জেলেরা হলেন–শ্যামনগর উপজেলার ৯ নম্বর সোরা গ্রামের আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, মো. নুর ইসলাম, আবু হাসান গাইন, রবিউল ইসলাম ও মো. শাহাজান আলী।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে