কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্টের ‘মৃত্যু’র বিজ্ঞপ্তি দিয়ে পোস্টার সাঁটানোর খবর পাওয়া গেছে। আজ রোববার বিকেলে ক্যাম্পাসে দেয়ালে বিজ্ঞপ্তিটি দেখা যায়। তবে কে বা কারা এটি সাঁটিয়েছেন তা কেউ জানেন না।
বিশ্ববিদ্যালয়ের ওই আবাসিক হলটির দায়িত্বে আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। তিনি বাসায় অবস্থান করার কথা নিশ্চিত করেন নিজেই।
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘যে বিজ্ঞপ্তি টানিয়েছে সে যদি বাপের বেটা হয়ে থাকে তাহলে তাঁর পরিচয়সহ পোস্টার টানাতো। সেতো অনেক পাওয়ার ফুল। আমি যা বলার প্রশাসনকে জানিয়েছি। এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।’
শিক্ষার্থীরা বলেন, ‘আজ বিকেল থেকে মারা যাওয়ার পোস্টারটি দেখা যায়। তবে কে বা কারা এটি সাঁটিয়েছেন তা জানেন না কেউ। বিকেল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ, পেজ ও ব্যক্তিগত আইডি থেকে প্রভোস্টের ‘মৃত্যু’র বিজ্ঞপ্তি দিয়ে একটি পোস্টারের পোস্ট দেখা যায়।’
শিক্ষার্থীরা আরও বলেন, ‘নতুন শিক্ষার্থীদের কাছ থেকে রসিদবিহীন ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। রসিদবিহীন কীসের টাকা নেওয়া হচ্ছে? হল কর্মকর্তাদের কাছে জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি তাঁরা। এসব জানার জন্য প্রভোস্টকে কল করা হলেও তাকে পাওয়া যায়নি।’
এ ছাড়া ‘তিনি দীর্ঘদিন যাবৎ হলে আসেন না। ওনাকে ফোন দিয়েও পাওয়া যায় না। হলের বিভিন্ন সমস্যা নিয়ে বারবার কথা বলার চেষ্টা করলেও ওনার কোনো রেসপন্স পাওয়া যায় না। আমরা ধরেই নিয়েছি উনি ইহলোক ত্যাগ করেছেন তাই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।’
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে সমাধানকল্পে সন্ধ্যা সাড়ে ৬টায় হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে