
ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ছাত্রলীগের নেত্রী সুস্মিতা পাণ্ডে ও তাঁর ভাই সত্যজিৎ পাণ্ডেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুস্মিতা পাণ্ডে ও সত্যজিৎ পাণ্ডে মাগুরা জেলার সাতদুহার স্বপন মণ্ডলের ছেলেমেয়ে। এর মধ্যে সুস্মিতা পাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক এবং সত্যজিৎ পান্ডে মোহাম্মদপুর ইউল্যাব ইউনিভারসিটির বাংলা তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
জানতে চাইলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ওই দুই ব্যক্তি ইমিগ্রেশনে প্রবেশ করলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গ্রেপ্তার করা হয়। তাঁদের পোর্ট থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তার সুস্মিতা পাণ্ডের নামে ৫ আগস্টের পর নিউমার্কেট থানায় মামলা হয়।’

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের রাজধানীর নিউমার্কেট থানার পুলিশে সোপর্দ করা হবে।’
উল্লেখ্য, এর আগে গত ১৫ ডিসেম্বর ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে