
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে মাগুরা জেলা ছাত্রদলের সহসভাপতি সজিব শেখকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর মোবাইল ফোনে ভোটকেন্দ্রে নাশকতার বিস্তারিত ছক ছিল বলে দাবি করেছেন জেলা পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা।
‘গোপন সংবাদের ভিত্তিতে’ মাগুরা শহরের পুলিশ লাইনস এলাকার মো. মোসলেম শেখের ছেলে সজিবকে গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার পুলিশ সুপার সাংবাদিকেদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার মশিউদ্দৌলা বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তি আগে থেকেই দুটি মামলার আসামি, সে পলাতক ছিল। তার মোবাইল ফোন থেকে আমরা জানতে পারি, সে নাশকতার পরিকল্পনা করছিল। তার পরিকল্পনা ছিল ভোটের দিন নাশকতা করার এবং মানুষকে ভয়ভীতি দেখানোর। নির্বাচনের দিন ভোটারদের ভয়ভীতি ও হরতাল পালনে নিজস্ব তৈরি হাতবোমা, সাউন্ড গ্রেনেড ও পটকা ফোটানোর পরিকল্পনা করা হচ্ছিল।’
এসপি আরও বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত তিনটি করে হাতবোমা মারার পরিকল্পনা করা হয়। গুল্টি ও কাচের বল দিয়ে হামলা করাসহ পুলিশের ওপর হামলারও পরিকল্পনা করা হচ্ছিল। এসব নাশকতার জন্য দুই লাখ টাকা কেন্দ্র থেকে পেয়েছে। বাকি টাকা মাগুরার বিএনপির দুই নেতা মনোয়ার হোসেন খান ও আলী আহমেদ দেবে বলে তথ্য পেয়েছে গোয়েন্দা বাহিনী।’
সজিবের মোবাইল ফোনের বিভিন্ন সামাজিক সাইটের চ্যাট বক্সে নাশকতা করার নানা পরিকল্পনার তথ্য মিলেছে বলেও পুলিশ সুপার মশিউদ্দৌলা দাবি করেন।
জেলা ছাত্রদলের নেতার বিরুদ্ধে নাশকতার অভিযোগের বিষয়ে জেলা বিএনপির কিংবা ছাত্রদলের কোনো শীর্ষ নেতার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫ হাজার ৬৮ সদস্য দায়িত্ব পালন করবেন বলে পুলিশ সুপার সাংবাদিকদের জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে