মেহেরপুরের গাংনীতে সাপের কামড়ে কিরন আহমেদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাজিপুর গ্রামের বর্ডার পাড়ায় নিজের বাড়িতে তাকে সাপে কামড়ায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিরন আহমেদ উপজেলার কাজিপুর বর্ডার পাড়ার মো. রহিদুল ইসলামের ছেলে।
কাজিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল রাতে শিশু কিরন আহমেদ ঘরে ঘুমিয়ে ছিল। রাত আনুমানিক ৮টার দিকে তাকে সাপে কাটে। তবে কী সাপে কেটেছে তা কেউ দেখতে পাইনি। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে রাত ১২টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারুক আহমেদ বলেন, পরিবারের লোকজন তাকে মৃত অবস্থায় হাসপাতালে এনেছিল। তাকে সাপে কেটেছিল আনুমানিক রাত আটটার দিকে আর হাসপাতালে নিয়ে এসেছিল রাত ১টার দিকে। তারা হাসপাতালে আনতে অনেক দেরি করে ফেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, ‘বিষয়টি আমাদের কেউ জানায়নি। বিষয়গুলো আমাদের জানানো উচিত। তাই সকলের সহযোগিতা কামনা করছি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে