
সাতক্ষীরার পাটকেলঘাটায় বাসচাপায় শিশুসন্তানসহ এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী ও আরেক সন্তান আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ শুক্রবার দুপুরে সাতক্ষীরা-খুলনা মহাসড়ক কুমিরা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত মা ও শিশু হলো রিতা সাধু (৩২) ও ছেলে সৌরভ সাধু (৩)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন রিতার স্বামী অপূর্ব সাধু ও সাত বছর বয়সী বড় মেয়ে। তাঁরা খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে পরিবারসহ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে যাচ্ছিলেন তাঁরা। কুমিরা এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বাস তাঁদের মোটরসাইকেলটিতে ধাক্কা দেয়। এতে সবাই সড়কে ছিটকে পড়েন। চালক না থেমে বাসটি রিতা সাধু ও তাঁর শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই মা ও শিশু মারা যান। আহত দুজনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয় বলে জানা গেছে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাস নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। তাঁকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে