
থাইল্যান্ডে যেতে বাংলাদেশে অনুপ্রবেশ করা ভারতীয় এক পুলিশ সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্ত থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ডলার ও ভারতীয় রুপি জব্দ করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের হাতে আটক হওয়া পি ভি জন সিলভারাজ ভারতের তামিলনাড়ু রাজ্য পুলিশের সদস্য। তাঁর সঙ্গে পুলিশের পরিচয়পত্র পাওয়া গেছে। এ ছাড়া তামিলনাড়ু রাজ্য পুলিশও তাঁর পরিচয় নিশ্চিত করেছে।
৫৮ বিজিবি অধিনায়ক এইচ এম সালাহ উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, তাঁর কাছ থেকে ১ হাজার ১৫০ ডলার ও ৪ হাজার ৮৭ ভারতীয় রুপিসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলার ইকুডু থানার আনগুনগর গ্রামে তাঁর বাড়ি।
বিজিবির এই অধিনায়ক আরও জানান, সিলভারাজের ভারতীয় নাগরিক পরিচয়পত্র অনুযায়ী তিনি তামিলনাড়ু পুলিশের একজন সদস্য। তাঁর সঙ্গে তামিলনাড়ু পুলিশের একজন সদস্য পরিচয়পত্র এবং মোবাইল ফোনে দায়িত্ব পালনকালীন দৃশ্য পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তি জানিয়েছেন, তিনি থাইল্যান্ডে যাওয়ার জন্য বাংলাদেশে প্রবেশ করেন। মুদ্রা পাচারসহ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাঁর নামে মামলা দায়ের করে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়।
মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, অনুপ্রবেশের দায়ে একজন ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে বিজিবি। মহেশপুর থানায় বিজিবি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করলে তাঁকে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে