কুষ্টিয়ার মিরপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় হোসাইন মালিথা (২৯) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর তালতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হোসাইন মালিথা মিরপুর উপজেলার অঞ্জনগাছি গ্রামের ডালিম মালিথার ছেলে। তিনি রাজমিস্ত্রি হিসেবে কাজ করতেন।
সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, আজ বিকেলে কাজ শেষে মিরপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে তালতলা এলাকায় পৌঁছালে তাঁর মোটরসাইকেলটিকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দেয়। এ সময় সড়কে পড়ে গেলে ট্রাকের নিচে চাপা পড়েন হোসাইন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে হোসাইনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। এই ঘটনায় ট্রাকটি পুলিশ জব্দ করতে পারলেও চালক পালিয়ে যান বলে জানান ওসি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে