
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে খুবির হাদী চত্বরে সমবেত হয়ে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা ‘সন্ত্রাসীদের গদিতে আগুন জ্বালো একসাথে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ’ জ্বালো জ্বালো আগুন জ্বালো, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশনসহ’ বিভিন্ন স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, অতি দ্রুত হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসুন। কোনো হামলাকারী ছাড় পেলে তা হবে জুলাই আন্দোলনের শহিদদের সঙ্গে অবমাননা। কুয়েটসহ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেই লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা অবস্থান নিয়েছিল, তাঁদের সেই অবস্থানকে সম্মান করুন।’
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কুয়েট প্রশাসনকে জানিয়ে দিতে চাই, কোনোভাবেই সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনর্বাসনের চেষ্টা করবেন না। অন্যথায় সাধারণ শিক্ষার্থীরা এর বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম কর্মসূচি গ্রহণ করবে।’
বিক্ষোভ সমাবেশে জুবায়ের আহমেদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আমাদের ভাইদের রক্তের জবাব চাই। আবার যদি কেউ লেজুড়বৃত্তিক রাজনীতি করতে চায় আমরা তার কঠোর জবাব দেব। নতুন বাংলাদেশে ছাত্রলীগের স্টাইল ও ফ্যাসিবাদী কায়দায় হামলা চলবে না।’
আরেক শিক্ষার্থী সাজিদ ইসলাম বলেন, ‘সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে হামলা করেছে। তাঁদের এ হামলায় ৭০ জনের অধিক শিক্ষার্থী আহত। আমরা এ সন্ত্রাসী হামলার বিচার চাই। প্রশাসনের কাছে আহ্বান জানাব, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে।’
গতকাল কুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তাঁদের সঙ্গে শাখা ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে