
ঝিনাইদহের শৈলকুপায় মাছ ধরার জাল কাটা নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস (৫০) নামের একজন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় তিন ব্যক্তিকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনার সময় বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ১২ নম্বর নিত্যানন্দনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মফিজ উদ্দিন বিশ্বাস এবং পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা ফারুক বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। তিন দিন আগে গোলকনগর গ্রামের মফিজ উদ্দিনের সমর্থক শাহীন বিশ্বাসের এক কর্মী মাঠে মাছ ধরার জাল ফেলে। কে বা কারা রাতে তাঁর জাল কেটে দেয়।
এসব ঘটনাকে কেন্দ্র করে জুমার নামাজ শেষে মসজিদের হিসাবনিকাশ বুঝিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় গোলকনগর গ্রামের মাহাতাব বিশ্বাসের ছেলে শাহীন বিশ্বাসসহ তিন ব্যক্তি ফারুক বিশ্বাসের সমর্থক আবু সাঈদকে ছুরিকাঘাতে গুরুতর আহত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ নিয়ে পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হয় এবং ভাঙচুর করা হয় ৫টি বাড়ি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে গোলকনগর গ্রামে সাঈদ বিশ্বাস নামের এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শাহীন বিশ্বাস, বকু কাজী ও জোয়াদ আলী নামের তিন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে