
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রিফাত (৮) ও মুরসালিন (৬) নামে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করেন এলাকাবাসী।
শিশু রিফাত গোলাবাড়ি এলাকার রিপন মণ্ডলের ছেলে ও মোরসালিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে। শিশু দুটি খালাতো-মামাতো ভাই ছিল।
জানা গেছে, কয়েক দিন আগে মোরসালিন তার নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
স্থানীয়দের বরাত দিয়ে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইম উদ্দিন সেন্টু বলেন, গতকাল সকাল থেকে ওই দুই শিশু নিখোঁজ ছিল। পরে পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও তাদের না পেয়ে পরিবারের লোকজনরা সন্ধ্যার দিকে মাইকিং করেন। পরে রাত ১১টার দিকে পদ্মা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পদ্মা নদীতে গোসল করতে নেমে শিশু দুটি তলিয়ে যায়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ গতকাল রাতে উদ্ধার করা হয়। রাতেই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে