
সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রার্থী যিনি হোন না কেন নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে।’ তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দলাদলি ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার নড়াইল জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন নড়াইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল।
বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সহসভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সহসভাপতি কৃষিবিদ মো. আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শাহজালাল মুকুল, জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম পলাশ প্রমুখ।
সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শেখ রিয়াজ মাহামুদ মিশাম। সম্মেলনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা, উপজেলা কমিটিসহ বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে