মাছ ধরার ট্রলারের ইঞ্জিন বিকলে হয়ে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। আজ রোববার উদ্ধারকৃত জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত ১৯ মার্চ থেকে বোটের ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসছিলেন তাঁরা। এর আগে, গত ১৫ মার্চ পাথরঘাটা থেকে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায় এমভি হানিফ নামের ওই ফিশিং বোটটি।
আজ রোববার বিকেলে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. মুনতাসীর ইবনে মহসীন বলেন, ‘গতকাল শনিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ থেকে আসা ফোনের মাধ্যমে জানতে পারি, এমভি হানিফ নামের একটি ফিশিং বোট ইঞ্জিন বিকল হয়ে ১৯ মার্চ থেকে সাগরে ভাসছে। বোটে ১২ জন জেলে রয়েছে।’
পরবর্তীতে কোস্ট গার্ড স্টেশন দুবলা এবং কচিখালী থেকে বোট যোগে দুটি উদ্ধারকারী দল জেলেদের উদ্ধারে অভিযান শুরু করে। রাতে ১২ জেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। দুবলা স্টেশনে এনে জেলেদের খাবার পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উদ্ধারকৃত জেলেরা সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বাসিন্দা। জেলেদের তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে