অভয়নগরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী গোপাল চন্দ্র ভক্ত (৪৫) নিহত হয়েছেন। গতকাল রোববার রাত ৮টার দিকে নওয়াপাড়া মহাশ্মশানসংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ মোল্যা বিষয়টি নিশ্চিত করেন।
গোপাল চন্দ্র ভক্ত যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকার বানিরগাতি গ্রামের মৃত নিমাই চন্দ্র ভক্তের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় কর্মরত বেসরকারি সংস্থা ‘আশা’র কর্মকর্তা গোপাল চন্দ্র ভক্ত অফিস শেষ করে মোটরসাইকেলে নওয়াপাড়ায় নিজের ভাড়া বাড়িতে ফিরছিলেন। নওয়াপাড়া মহাশ্মশানের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এ সময় মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আশার রিজওনাল ম্যানেজার প্রশান্ত চাকী বলেন, প্রতিদিনের মতো রোববার সকালে গোপাল চন্দ্র ভক্ত চেঙ্গুটিয়া অফিসে আসেন। সন্ধ্যার পর কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে নওয়াপাড়া পালপাড়া ভাড়াটিয়া বাড়িতে রওনা হন। পরে মহাশ্মশানের সামনে পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।
নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল হামিদ মোল্যা আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থালে যায় পুলিশ। পরে লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ট্রাকটি আটকের চেষ্টা করা হচ্ছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৭ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে